ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৭:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শীতার্তদের পাশে দাঁড়ালো ডোনা গার্ডেন ট্রেনিং ইন্সটিটিউট

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 4:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 111 বার

রাকিবুল ইসলাম -দিনাজপুর প্রতিনিধি : বেকারত্ব দুরীকরনে তরুনদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে দক্ষ ফ্রিল্যান্সার তৈরিসহ আধুনিক তথ্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে বিভিন্ন প্রোগ্রামিং প্রশিক্ষনের সমারোহ নিয়ে প্রতিষ্ঠিত ডোনা গার্ডেন ট্রেনিং ইন্সটিটিউট এর উদ্দেগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে ।গতকাল সন্ধায় মামুনের মোড় কার্যালয়ে এ বিতরন উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী নুরজাহান বেগম ।

ডোনা গার্ডেন ট্রেনিং ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারদির আহমেদ প্রতিক এর সভাপতিত্বে বিতরনে উপস্থিত ছিলেন সমাজসেবক গোলাম আলী সহ আরো অনেকে ।
ডোনা গার্ডেন ট্রেনিং ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারদির আহমেদ প্রতিক তার পারিবারিক সহযোগিতায় গেল বছর কার্যক্রমের সুচনা করে ।প্রতিষ্ঠানে প্রশিক্ষনরত শিক্ষার্থীদের প্রোগ্রামিং শেখানোর মধ্য দিয়ে আয়ের পথ তৈরিতে ডোনা গার্ডেন ট্রেনিং ইন্সটিটিউট বদ্ধ পরিকর বলে দাবী জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারদির আহমেদ প্রতিক ।ইতোমধ্যে ২০০শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি ।প্রশিক্ষন শেষে শিক্ষার্থীদের সনদ বিতরন সহ বিভিন্ন মার্কেটপ্লেসে সংযুক্ত করে আয়ের সুযোগ করেছে ।পাশাপশি মানবসেবামুলক বিভিন্ন কার্যক্রমে কার্যক্রমে যুক্ত রয়েছে প্রতিষ্টানটি বলে জানান তিনি।

চেয়ারম্যান ফারদিন আহমেদ প্রতিক আরো জানান আমরা স্থানীয়সহ বিভিন্ন জেলা থেকে আগত সকলকেই ফ্রিল্যান্সার তৈরির মাধ্যমে প্রতিভা বিকশিত করে তাদের সুয়োগ করে দিতে চাই ।ছোট পরিসরে কার্যক্রম শুরু করলেও বতর্মানে প্রতিষ্ঠানটি বিভিন্ন জেলায় সুনাম অর্জন করেছে ।ভবিষ্যতে আরো বড় পরিষরে কাজ করার চেষ্ঠা চলছে এমন আশাবাদ ব্যাক্ত করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ফারদির আহমেদ প্রতিক