৪৯ তম মহান বিজয় দিবসে কুয়েত আ’লীগের আলোচনা সভা
মোঃবিলাল উদ্দিন, বিষয় প্রতিনিধিঃ ৪৯তম মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত (একাংশের) উদ্যোগে গত ২৯ ডিসেম্বর রাতে কুয়েতে সিটির একটি হোটেলে কুয়েত আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর পরীক্ষীত সৈনিক আবুল কালাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সমাজসেবক জনাব সুরুক মিয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি এমরান হোসেন, কাজী শফিক ও সহসভাপতি আবুল হোসেন, সহসভাপতি হানিফ মিয়া, যুগ্ম মহাসচিব মুছা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুন্না পাল, আওয়ামী লীগ নেতা আত্তার হোসেন,জাকির, মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও কুয়েত আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








