ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নতুন বছরে দেশ ও জাতির জন্য হিংসা ভুলে কাজ করতে বিরোধীদলীয় নেতার আহবান।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 12:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 133 বার

প্রেস বিজ্ঞপ্তিঃ খ্রিষ্টীয় নববর্ষ ২০২১ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এমপি।

বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মামুন হাসান প্রেরিত এক শুভেচ্ছা বাণীতে বিরোধীদলীয় নেতা বলেন,নতুন বছর সবার জীবনে সব ব্যর্থতা ও গ্লানি মুছে বয়ে আনুক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি। একইসঙ্গে সম্ভাবনার দ্বার উন্মোচন করে দেশের জন্য বয়ে আনুক আরও যত সব অর্জন।

নতুন বছরে দেশ ও জাতির জন্য হ্বিংসা ও বিদ্বেষ ভুলে একযোগে কাজ করতে দেশবাসীর প্রতি আহ্বান বিরোধীদলীয় নেতা। তিনি আরও বলেন,মহামারি করোনার ফলে এবারের উৎসবের আনন্দ অনেকাংশে ম্লান।দেশবাসীর প্রতি স্বাস্থ্য বিধি মেনে নববর্ষের উদ্যাপনের আহ্বান জানান তিনি।