নববর্ষের শুভেচ্ছা ও মতবিনিময় সভা দৈনিক দেশ বার্তা পত্রিকার বিভাগীয় কার্যালয়ে
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম ঃ চট্টগ্রামের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় দৈনিক নব দেশ পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে ইংরেজী নববর্ষ-২০২১পালন কল্পে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা ০১জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ হোসেন মিন্টুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মুক্তবানী পত্রিকার সিনিয়র রিপোটার,চিটাগং ডেইলী.কমের সিনিয়র রিপোটার মুঃ বাবুল হোসেন বাবলা। এর মধ্যে দৈনিক নবোদয় এর সিনিয়র স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক স্বাধীন স্বাধীন সংবাদ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার বিডি নিউজ টিভি টুয়েন্টিফোর ডটকম এর চিফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম (শহিদ), দৈনিক ধানসিঁড়ি সংবাদ এর সম্পাদক ও প্রকাশক কে.এম সাইফুল ইসলাম সহ আরো
বেশ কয়েকজন তরুন সংগঠক,সমাজকর্মী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দরা সাংবাদিক মিন্টুর
দায়িত্বে দৈনিক নব দেশ বার্তা পত্রিকা কে চট্টগ্রাম অঞ্চলে স্বচ্ছ খবর প্রকাশ করে জাতির সামনে দেশের উন্নয়ন মূলক কাজ গুলো
তুলে ধরে জনগণ কে তথ্য নির্ভর ডিজিটাল প্রকাশনা উপহার দিতে পারেন।
শেষে চা-চক্র, মিষ্টি খাওয়া ও কৌশল বিনিময় করে নববর্ষ কে স্বাগত জানান এবং আগামী দিন যেন শান্তি
ময় হয় তার জন্য সকল মুসলমানের প্রতী প্রার্থনা করেন।








