ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৮:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হাইমচরে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:06 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 120 বার

মোঃ জাহিদুল ইসলাম, হাইমচরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাইমচরে জমকালো মনোমুগ্ধকর আয়োজনে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১জানুয়ারি ) সকালে আদর্শ শিশু নিকেতন এর হলরুমে আয়োজিত এ কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইমচর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফয়সাল আহমেদ আখন এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ মিলাদ মাঝির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, সহসাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতী, দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হোসেন আখন্দ,উপজেলা যুবদলের সভাপতি মোঃ আজিজুল হক বাবুল, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান আখন,উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, সদস্য সচিব জহিরুল ইসলাম মিয়াজী, হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোলাইমান মিয়া, হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক মোঃ জহিরুল ইসলাম,সাইফুল ইসলাম, রায়হান হোসেন বাবু, হাইমচর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মোঃ সবুজ হোসাইন সদস্য সচিব মোঃ আহসান হাবিব প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম রাসেল, সাইফুল দেওয়ান,সদস্য জুবায়ের হোসেন বাবু,মোঃ রিয়াজ খাঁন সহ ইউনিয়ন ও ওয়ার্ড়ের শীর্ষস্থানীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ।