ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভালুকার হবিরবাড়ীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পরিচিতি পরামর্শ মোলক আলোচনা সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:32 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 83 বার

আরিফ রববানী ময়মনসিংহ  ঃ সততা, দেশপ্রেম, আদর্শিক দৃরতার মুলমন্ত্র ও প্রশিক্ষণ, উৎকর্ষতা,কর্মসংস্থান, উন্নয়নের ভিত্তি নিয়ে প্রতিষ্ঠিত অলাভজনক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর পুর্ণাঙ্গ কমিটির সম্মেলনকে সফল করার লক্ষে ১লা জানুয়ারী শুক্রবার বিকাল ৩টায় পরিচিতি ও পরামর্শ মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়নের আওলাতলী রোডস্থ পাখির চালা বেপ্টিসচার্জ স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি জহিরুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি হাজী আব্দুর রহমান।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিরবাড়ী ইউনিয়ন শাখার
সাধারন সম্পাদক আনোয়ার হোসেন (বিএ) এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা, বঙ্গবন্ধু সৈনিক লীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জনপ্রিয় তরুণ রাজনীতিবিদ মাজহারুল আনোয়ার সোহেল খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন জেলা শাখার সাধারণ সম্পাদক এড.আনিসুর রহমান, ভালুকা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক রিপন সরকার,
বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিরবাড়ী ইউনিয়ন শাখার যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন সৈকত ও সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মাহমুদুল হাসান আল আমিন মাষ্টার জেলা উক্ত সভায় অন্যান্যদের মাঝে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্ঠা ও বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারন সম্পাদক ও হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মাজহারুল আনোয়ার সোহেল খান বলেন- বর্তমানে হাইব্রিড ও সুবিধাবাদীদের কারনে আওয়ামী লীগের ত্যাগী নির্যাতিত নেতাকর্মীরা কোন ঠাসা হয়ে পড়েছে। এখানে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিটির যেসব সদস্যদের দেখা যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের দুঃসময়ের কর্মী। তারা বর্তমানে আওয়ামী লীগের কোন গুরুত্বপূর্ণ স্থানে থাকতে পারছেনা। সবাই শিক্ষিত ও মেধাবী। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের হবিরবাড়ী ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম সুজন তাদের কে ঐক্যবদ্ধ করে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে শক্তিশালী করছেন সেজন্য তিনি তাকে ধন্যবাদ জানান।এসময় তিনি বলেন-আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারলে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর আদর্শ কে বাস্তবায়নে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মুল্যায়ন করা হবে। সে লক্ষে তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।