ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৪:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

হালিশহর বড়পুলে আনোমা মাল্টি- পারপাস লিঃ এর নতুন অফিসের শুভ উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 2, 2021 - 1:51 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 95 বার

সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম ঃঃ নগরীর হালিশহর বড়পোলে ”অনোমা মাল্টি-পারপাস কো-অপারেটিভ লিঃ নতুন অফিসের শুভ উদ্বোধন হয়েছে ০১ জানুয়ারী,শুক্রবার বিকেল সাড়ে ৫টায়।

সংস্থার পরিচালক মোঃ হানিফের সভাপতিত্বে উদ্বোধনী সভায় শুরুতে কোরআন তেলওয়াত করে ও দোয়া মাহফিল, বিশেষ মুনাজাত করে

প্রতিষ্ঠানের সূচনা হয়। এসময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিইপিজেডস্থ “এডিডিএস-এনজিও সংস্থার নির্বাহি পরিচালক,সাংবাদিক মুঃ বাবুল হোসেন বাবলা, আলোচক অতিথি ছিলেন-ইংলিশ মিডিয়াম স্কুলের সিনিয়র সহকারী শিক্ষীকা মিসেস হালিদা রশিদ, আরো বক্তব্য

রাখেন অনোমা মাল্টি-পারপামের পরিচালক মোঃ হাসান, পরিচালক(সমন্বয়) মোঃ ফিরোজ হোসাইন, সংগঠক কণা দাশ সহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন কালে অতিথিরা বলেন, সর্বক্ষেত্রে সমন্বয় করে অনোমা মাল্টি-পারপাসের কার্যক্রম জনগণের মাঝে পৌছে দিতে বিশেষভাবে অনুরোধ করেন।

পরিশেষে সকলের মাঝে ইংরেজী নববর্ষ’র মিষ্টি বিতরণ করা হয়।