ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নিরাপদ অভিবাসন ও পুনরেকত্রীকরণ বিষয়ে সিরাজগঞ্জে কর্মশালা 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 13, 2021 - 9:22 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 107 বার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃবিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে Royal Danish Embassy এর আর্থিক সহযোগিতায় – নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের- পুনরেকত্রীকরণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।বুধবার ১৩ জানুয়ারি সকালে কামারখন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে-

কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মেরিনা সুলতানা এর সভাপতিত্ব কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম. শহিদুল্লাহ সবুজ।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সোশিও- ইকোনোমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগ্রেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ প্রকল্পের আওতায় উপজেলা কর্মশালায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরদের-পুনরেকত্রীকরণ বিষয়ে সরকারি-বেসরকারি ব্যাক্তি ও প্রতিষ্ঠানের ভুমিকা ও করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

৩ বছর মেয়াদী প্রকল্পটি ( জানুয়ারী, ২০২০ থেকে নভেম্বর,২০২২) সিরাজগঞ্জ জেলার ৪ টি উপজেলাসহ বাংলাদেশের অভিবাসন প্রবণ ১০ টি জেলার ৪০ টি উপজেলায় বাস্তবায়ন হচ্ছে।
প্রকল্পের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তাসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি ও সুশাসন নিশ্চিত করণে মাঠ পর্যায়ে কাজ করছে ।

সাইকো সোশ্যাল কাউন্সেলর, ইফ্ফাত আরা রাখী এর সঞ্চালানায় কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: ফারুক হোসাইন, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা.এস,এ. সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ সম্পা রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি মো: সাইফুল ইসলাম , জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ অানোয়ার হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রতিনিধিসহ প্রমুখ।

এর আগে কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ রইসউদ্দিন এবং পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ আঃ মাজেদ। কর্মশালায় অভিবাসনের সাথে সম্পৃক্ত সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যগন উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন। দেশের অগ্রগতি, উন্নয়ন ধারা অব্যহত রাখতে উপস্থিত সকলে নিরাপদ অভিবাসন ও রেমিটেন্স যোদ্ধাদের জন্য সহযোগিতার বিষয়ে একমত পোষন করেন।