ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

শিশুকে ধর্ষণের পর হত্যা, যুবক গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 17, 2023 - 9:39 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 86 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃঢাকার কেরানীগঞ্জে সাত বছরে শিশু মারিয়াকে ধর্ষণের পর হত্যা করে মাটিতে পুতে রাখা লাশ উদ্ধার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই

আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত রবিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুলাপুর ভাওয়ার ভির্টী এলাকায় প্রিয় প্রাঙ্গন- ২ প্রজেক্ট ওয়াল ঘেষা বালুৃ মাটি থেকে পুতে রাখা মৃত দেহটি উদ্ধার করে পুলিশ। শিশুটির লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার রোকন(২৭) নামে এই যুবককে গ্রেফতার করেছে করেছে পুলিশ। শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে সে। গ্রেফতাকৃত যুবক জামালপুর জেলার মেলান্দহ থানার কুনিয়া গ্রামের আমির আলীর ছেলে।সে বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুলাপুর ভাওয়ার ভির্টী পূর্ব পাড়া রতনের বাড়িতে ভাড়া থাকেন।

মারিয়ার চাচা মো রুবেল জানান, আমার ভাতিজি মারিয়া প্লে শ্রেণি পড়ে। পাশের বাড়ির বখাটে রোকন আমার ভাতিজিকে আম পেরে দেওয়া কথা বলে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ বালি মাটিতে চাপা দেয়। আমরা নির্মম হত্যাকাণ্ডের জন্য সর্বচ্চ শাস্তি মৃত্যুদন্ডে দাবি জানাচ্ছি।

কেরানীগঞ্জ সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, এ বিষয়ে এককভাবে কাউকে বিস্তারিত বলা যাবে না। প্রেস উইংয়ের মাধ্যমে সকল সাংবাদিকদের এক সাথে পরে জানানো হবে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজামান বলেন, তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।