ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহেশখালীতে দুর্ধর্ষ সন্ত্রাসী ডাকাত কালা সোনা অস্ত্র কার্তুজসহ গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 19, 2023 - 4:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

মহেশখালী(কক্সবাজার)প্রতিনিধিঃ ১৮ মে মহেশখালী উপজেলার দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত কালা সোনাকে (২৫)আগ্নেয়াস্ত্রসহ আটক করেছে পুলিশ।

মহেশখালী থানার একদল পুলিশ ১৮ মে গভীর রাতে হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত মোহাম্মদ জাইতুল ইসলাম প্রকাশ কালা সোনাকে গ্রেফতার করে। এ সময় তার বসত বাড়ী থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। সে একই উপজেলার হোয়ানক পানিরছড়া এলাকার জাফর আলমের ছেলে।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী জানান, আগ্নেয়াস্ত্রসহ আটক সন্ত্রাসী ও ডাকাত কালা সোনা লোহাগাড়া ও মহেশখালী থানার ডাকাতি মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে নারী নির্যাতন মামলায় দুইটি গ্রেফতারী পরোয়ানাসহ ৪টি মামলা রয়েছে। বাঁশখালী, লোহাগাড়া, ফটিকছড়ী সহ বিভিন্ন এলাকার ডাকাতি কার্যক্রমের একটি সংঘবদ্ধ বাহিনীর মাধ্যমে সে ডাকাতি করে বলে জানান। অস্ত্র আইনে মহেশখালী থানায় মামলা হয়েছে।