ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৫:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে বঙ্গবন্ধু সৈনিকলীগের কমিটি লিটন সভাপতি সাদিকুল সম্পাদক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 3, 2023 - 8:47 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 96 বার

সোহানুল হক পারভেজ, রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে।

দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানা গেছে, ২ জুলাই রোববার রাজশাহী জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ কমিটি ঘোষনা করা হয়।

এতে তাসাদ্দেক হক চৌধুরী (লিটন) কে সভাপতি ও সাদিকুল ইসলাম সাদেককে সম্পাদক করে কমিটি ঘোষণা করেন রাজশাহী জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি জিমি কাটার রনি ও সম্পাদক প্রকৌশলী মাহাবুর রহমান মাহাম।

এসময় রাজশাহী জেলা আওয়ামী লীগ ও আওয়ামী মহিলা লীগের নেতৃবৃন্দ ছাড়াও বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।