ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ২:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে সম্মেলন পূর্বক কলমা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 3, 2023 - 3:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 103 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী :রাজশাহীর তানোর উপজেলার ১নং (কলমা ইউপির) দরগাংডাঙ্গাস্থ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর পার্টি অফিসে কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে আজ ৩’রা- জুলাই (সোমবার) বিকাল ৪-০০ মিনিটে কলমা ইউপির দরগাংডাঙ্গাস্থ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর পার্টি অফিসে কলমা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিকী সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন; রাজশাহী জেলা পরিষদ সদস্য, তানোর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জননেতা মাইনুল ইসলাম স্বপন।

উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ (প্রদীপ সরকার) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, জিল্লুর রহমান মাস্টার প্রমুখ।

এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।