ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নাচোলে বজ্রপাতে আহত বাবু রামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 3, 2023 - 3:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 160 বার

মোঃ নাসিম, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বজ্রপাতে আহত আবুল কালাম আজাদ (বাবু) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।মৃত বাবু (৪০) উপজেলার সদর ইউপির খেসবা গ্রামের জয়নাল আবেদীনের বড় ছেলে।

মৃতের পরিবার সুত্রে জানাযায়,সোমবার সকাল ৯ (নয়) টার দিকে বৃষ্টির সময় বাড়ির পূর্ব মাঠে কৃষি জমিতে কাজ করছিলেন আবুল কালাম আজাদ বাবু।এমন সময় হঠাৎ বজ্রপাতে বাবু গুরুতর আহত হলে পরিবারের লোকজন বাবু কে প্রথমে নাচোল হাসপাতালে ভর্তি করে। পরে বাবু কে প্রাথমিক চিকিৎসা শেষে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার বিকাল সারে ৫ টার দিকে রামেকে চিকিৎসাধীন অবস্থায় বাবুর মৃত্যু হয় বলে মৃতের ছোট ভাই হাবিবুর রহমান নিশ্চিত করেন।