ফুলবাড়ীতে ২৯ বছরপর শিক্ষক সমিতির নির্বাচন পাঁচটি পদে প্রতিদন্দিতা করছে ১৪জন
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে ২৯ বছরপর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার নির্বাচন। এ নির্বাচনে সমিতির ১৯টি পদের মধ্যে ১৪টিতে একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছে। বাঁকি পাঁটি পদের বিপরিতে প্রতিদন্দিতা করছেন ১৪জন প্রার্থী।
এর মধ্যে সভাপতি পদে চারজন, সাধারন সম্পাদক পদে দু’জন,যুগ্ম সাধারন সম্পাদক পদে তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে দু’জন এবং অর্থ সম্পাদক পদে তিন জন। আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ভোট গ্রহন।এরই মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ শেষ হয়েছে।
এদিকে সমিতি প্রতিষ্ঠা কালিন সময় থেকে সমঝোতা ভিক্তিক কমিটি গঠন করা হলেও,এবার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হওয়ায়, ব্যাপক আলোচনা চলছে নির্বাচনকে ঘিরে। শহরের মোড়ে মোড়ে চলছে শিক্ষক সমিতির নির্বাচনের আলোচনা,সন্ধা নামার সাথে সাথে শিক্ষকদের সাথে কুশল বিনিময়ে ব্যস্থ নির্বাচনের প্রতিদ্বদিন্তাকারী শিক্ষকরাও।
নির্বাচনে সভাপতি পদে প্রতিদন্দিতা করছেন মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলচন্দ্র, চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আলম,রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল হক ও নন্দিগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম।
সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন সিদ্দিশী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও চৌরাইট মহেষপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমজাদ হোসেন।
যুগ্ম সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাছান, দাদুল চৌকিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।
সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন সিএম নিকেতন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরির চর্চা) কামরুজ্জামান ও খয়েরবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শরির চর্চা) জুলফিকার আলী।
অর্থ সম্পাদক পদে প্রতিদন্দিতা করছেন দামার মোড় মালঞ্চা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হক, রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গির আলম ও রাজারামপুর এসইউ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন।
নির্বাচন প্রস্ততি কমিটির আহবায়ক এস শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফ্ফার বলেন সমিতির ১৯টি পদের মধ্যে ১৪টি পদে একক প্রার্থী হওয়ায় তাদেরকে বীনা প্রতিদন্দিতায় নির্বাচিত ঘোষনা করা হয়। বাঁকি ৫টি পদের বিপরিতে প্রতিদন্দিতা করছেন ১৪জন।
সাধারন সম্পাদক পদে প্রতিদন্দিতাকারী মিজানুর রহমান বলেন, এতোদিন সমজোতা ভিক্তিক কমিটি গঠন করা হলেও সাধারন শিক্ষকদের প্রত্যাশা পুরন হয়নি, এবার নির্বাচন হওয়ায় সাধারন শিক্ষকদের নিকট জবাবতিহিতা বৃদ্ধিপাবে ও সাধারন শিক্ষকদের ই”্ছার প্রতিফলন ঘটবে। এতেকরে সমিতি পরিচালনায় সচ্ছতা বৃদ্ধিপাবে।
এদিকে সভাপতিপদে প্রতিদন্দিতাকারী মেলাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলচন্দ্র বলেন, ভোটে গ্রামের শিক্ষকরা গ্রামভিক্তক নেতা বেছে নিবে।








