ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ 

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, July 7, 2023 - 4:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 66 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। এ পদে দায়িত্ব পেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই-৩) প্রোগ্রামের প্রকল্প পরিচালক দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

তাকে এ নিয়োগ দিয়ে আজ বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে রাজশাহীর বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা জিএসএম জাফরউল্লাহকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।