ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৮:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 31, 2023 - 6:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 79 বার
রায়হান আহমেদ,  ময়মনসিংহ: জেলা পরিষদ সম্মেলনকক্ষ ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুরুতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সদস্যদের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি  ছিলেন জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), ময়মনসিংহ। আলোচনা সভার সভাপতিত্ব করেন জনাব মো: মোস্তাফিজার রহমান, জেলা প্রশাসক ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জনাব এ, কে, এম শওকত ইসলাম, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব খোরশিদ আলম, উপ পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ।
এছাড়া সাঁকো মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন শামীম উপস্থিত ছিলেন। সাঁকো মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের নিয়ে তিনি মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধনে অংশগ্রহণ করেন।