ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কুবিতে প্রত্নতত্ত্ব বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, August 1, 2023 - 12:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

তুষার ইমরান, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত পরে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টায় সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিভাগের ১৬তম ব্যাচকে বরণ এবং ১০ম ব্যাচকে বিদায় জানানো হয়।

প্রতœতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সৌরভ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক মোহা. হাবিবুর রহমান সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুর“তে পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক শাহ একলিমুর রেজা এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করে বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সোহরাব উদ্দিন সৌরভ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, তোমরা এই পরিবারে ছিলে এবং থাকবে। তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সেই সাথে নবীনদের স্বাগতম জানাই। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ এবং সাংস্কৃতিক অঙ্গনেও রয়েছে বিভাগের সুনাম।আমাদের বিভাগ বিশ্ববিদ্যালয়ের সব জায়গায় নিজের ¯’ান দেখিয়ে আসছে, বিভাগ এগিয়ে যা”েছ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজ যাদের বিদায় হ”েছ তারা একবারে চলে যা”েছ না। গত চার বছরের একটা ধাপ শেষ হয়েছে মাত্র। তোমাদের জীবনে নতুন ধাপ আসতে চলেছে। তোমাদের জন্য শুভকামনা রইল। আমাদের বিশ্ববিদ্যালয় দিবস হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, কনভোকেশন হয়, সব জায়গায় তোমরা আমন্ত্রিত। প্রতœতত্ত্ব বিষয়টি দিন দিন এগিয়ে যা”েছ। এটি শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার মধ্যেও প্রতœতত্ত্বের অনেক ক্ষেত্র রয়েছে, যেখানে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে।

তিনি আরও বলেন, আমরা মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছি। চিকিৎসা সেবা উন্নত করার প্রক্রিয়া চলছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটকে অনেক তথ্য সমৃদ্ধ করা হয়েছে। শিক্ষার্থীদের অর্জনগুলো আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম কুড়িয়ে আনছে৷ শিক্ষার কোনো নির্দিষ্ট ¯’ান নেই । শুধুমাত্র ক্লাস র“মেই শিক্ষাগ্রহণ করা হয় না। সব জায়গাতেই শিক্ষা গ্রহণ করতে হবে। তোমরা হাঁটবে,পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে, শিক্ষাগ্রহণ করতে করতে একসময় সফল হবে।