ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১২:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ভূরুঙ্গামারীতে ভারতীয় মদ সহ আটক দুই আলামিন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, August 12, 2023 - 8:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

মোঃ রাহিমুল ইসলাম হৃদয় ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি:কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শনিবার (১২ আগস্ট) বিকেলে সোনাহাট স্থল বন্দর এলাকা থেকে বারো বোতল অফিসার চয়েজ ভারতীয় মদ সহ তাদেরকে আটক করে ভূরুঙ্গামারী থানা পুলিশ।

আটক দুই যুবক উপজেলার
বলদিয়া ইউনিয়নের পূর্ব কেদার গ্রামের হাসেন ব্যাপারির ছেলে আলামিন (২৯) ও বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের শঠিবাড়ি এলাকার মহর আলীর ছেলে আলামিন (১৯)

থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপন সংবাদের ভীত্তিতে এস,আই মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোনাহাট স্থলবন্দর এলাকার আশরাফুল আলম মঞ্জু সওদাগরের ডিপোর অফিস থেকে মদসহ তাদের আটক করে।

ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রবিবার সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।