ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৩:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জে গাড়ি চোর চক্রের মূলহোতা দুলাল গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 13, 2023 - 9:39 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 127 বার

কেরানীগঞ্জ( ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ গাড়ি চোর চক্রের মূল হোতা মোঃ দুলাল হোসেন (৩০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।গ্রেফতারকৃত দুলাল হোসেনের পিতার নাম মোহাম্মদ সিরাজ হোসেন। তার বাড়ি ভোলা জেলার লালমোহন থানার গজারিয়া গ্রামে। সে রাজধানীর শ্যামপুর মডেল থানার জুরাইন ৪২০ নং থাকতেন।

র‍্যাব সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাবের একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে গাড়িচোর চক্রের মূল হোতা দুলালকে গ্রেফতার করা হয়। তার তত্ত্বের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাজারে এলাকায় অভিযান চালিয়ে চুরিকৃত পিকআপটি জব্দ করা হয়। জব্দকৃত পিকআপটি ডেমরা থানার ডগাইর এলাকা থেকে গত ৮আগস্ট চুরি করা হয়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের মূলহোতা। সে বেশ কিছুদিন যাবৎ রাজধানীসহ আশপাশের বিভিন্ন এলাকা হতে মোটরসাইকেল, পিকআপসহ বিভিন্ন প্রকার গাড়ি চুরি করে আসছিল। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় চুরি, মাদকসহ ০৪টি মামলা রয়েছে বলে জানা যায়।