ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তারাকান্দায় হঠাৎ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও,শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, August 13, 2023 - 11:16 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 58 বার

ষ্টাফ রিপোর্টারঃশিক্ষার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গঠনের লক্ষে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত আকস্মিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে হঠাৎ করে উপজেলার মালিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। এসময় তিনি ক্লাসে ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে কথাবার্তা বলেন। এদিকে ইউএনওকে কাছে পেয়ে আনন্দে মেতে ওঠেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের ভালোবাসায় মুগ্ধ হোন ইউএনও মিজাবে রহমত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিদ্যালয়ে এসে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত স্যার ।তাকে এভাবে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত।

উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগম বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউএনও স্যার কে কাছে পেয়ে অনেক খুশি হয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গঠনের লক্ষে ইউএনও স্যার এভাবে হঠাৎ করেই সব স্কুল পরিদর্শন করছেন এবং পরিচ্ছন্ন স্কুল উপহার দিতে ইউএনও স্যার বিদ্যালয়ে ময়লা ফেলার ঝুড়ি দিয়েছে শিশুরা যেন ঝুড়িতে নির্ধারিত স্থানে ময়লা ফেলতে পারে, শ্রেণী কক্ষের ছাদে জানালায় মাকড়সার জাল না থাকে সেজন্য সেগুলো পরিস্কার রাখার পরামর্শ দিয়েছেন শিক্ষকদের। তিনি জানান-ইউএনও’র এই মিশন সফল হলে উপজেলায় শিক্ষার মান বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

শিক্ষার মানোন্নয়ন ও পরিচ্ছন্ন শিক্ষাঙ্গন গঠনে উপজেলাধীন প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির স্থানীয় প্রতিনিধিবৃন্দের সহযোগিতা একান্ত কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।

পরিদর্শনকালে উপজেলা শিক্ষা অফিসার জিবন আরা বেগমসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।