মির্জাপুরে নামকরা পাঁচ মিষ্টির দোকানে ৪৫ হাজার টাকা জরিমানা
মোঃ রুবেল মিয়া, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে নামকরা পাঁচ মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (২৮ আগস্ট) পৌর সদরের মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিলা বিনতে মতিন।
নামকরা পাঁচ মিষ্টির দোকান গুলো হল, ইসলামিয়া সুইটমিট, ভাই ভাই সুইটমিট, পরিতোষ হোটেল, ঝলক সুইটমিট ও বাসনা সুইটমিট।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাকিলা বিনতে মতিন জানান, পঁচা, বাসি মিষ্টি ও খাবার বিক্রির অপরাধে পাঁচ দোকান মালিকদের মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে তাদেরকে এ জরিমানা করা হয়।








