ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ৫:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরের আলোচিত মাদক ব্যবসায়ী আকরাম আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 1, 2023 - 4:31 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 230 বার

সোহানুল হক পারভেজ (রাজশাহী): রাজশাহী তানোর পৌরসভার ঠাকুর পুকুর মহল্লার আলোচিত শীর্ষ মাদক ব্যবসায়ী আকরাম হোসেন (৪৫) মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছে। জানা গেছে, ৩১ আগস্ট বৃহস্প্রতিবার সন্ধ্যায় গোপণ সংবাদের ভিত্তিতে তানোর থানার সুযোগ্য (ওসি) আব্দুর রহিম ও টিমসহ অভিযান চালিয়ে সাড়ে ১৬ গ্রাম হেরোইন ও ৬৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আকরাম হোসেন আটক হলেও তার স্ত্রী মাদক মম্রাজ্ঞী মাদকের কয়েকটি প্যাকেট নিয়ে কৌশলে পালিয়েছে। আকরামের স্ত্রীর সঙ্গে স্থানীয় এক ঠিকাদারের পরোকিয়া সম্পর্ক থাকায় তার পরামর্শে তার স্ত্রী আকরামকে ধরিয়ে দিয়েছে বলে মহল্লায় সাধারণের মাঝে আলোচনা হচ্ছে। তবে এবিষয়ে আকরামের স্ত্রীর কোনো বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, গ্রেপ্তারকৃত আকরাম হোসেন তানোর থানার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও সে কয়েকবার গ্রেপ্তার হয়েছে।

তারপরও সে গোপনে এলাকায় হেরোইন ও ইয়াবার ব্যবসা করে আসছিলো। তাকে হাতে নাতে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। এদিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তানোর খানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার হয়েছপ। তিনি আরো বলেন মাদকের বিষয়ে কোন ছাড় দেয়া হবে না। তানোর মাদকমুক্ত করতে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।#সোহানুল হক পারভেজ রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৩