ঢাকা | আগস্ট ৫, ২০২৬ - ৭:৫২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

MTFE এর আপ-কামইং সিইও প্রশান্তের প্রতারনায় সর্বশান্ত ব্যবসায়ীরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, September 1, 2023 - 4:40 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 116 বার

ষ্টাফ রিপোর্টার:MTFE এর আপকামইং সিইও প্রশান্তের ভৌমিকের প্রতারনায় ধরাশায়ী হয়েছে বানারীপাড়ার বন্দর বাজারের ব্যবসায়ীরা এমনই অভিযোগ পাওয়া গেছে। প্রশান্ত ভৌমিক তার পিতা মৃত সংকর ভৌমিক। তার গ্রামের বাড়ি বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দত্তপাড়া গ্রামের সাতআনিতে। বর্তমানে তিনি দুই MTFE সিইও এর বাসায় ভাড়া থাকেন। এছাড়াও তাদের রয়েছে বানারীপাড়া বন্দর বাজারে দুইটি ব্যবসায়িক প্রতিষ্ঠান একটি বঙ্গশ্রী বস্রালয় অপরটি ভৌমিক বস্রালয়। এটির মালিক প্রশান্ত ভৌমিক নিজেই। বিভিন্ন অভিযোগে জানা যায় প্রশান্ত ভৌমিক MTFE প্রতারণার পূর্বে তিনি লাগেজ ব্যবসা করতেন। এর পরে তিনি বন্দর বাজারে গড়ে তোলেন বঙ্গশ্রী বস্রালয়। তিনি প্রবাসী জনৈক ইতালি রুবেলের মাধ্যমে MTFE বানারীপাড়ায় নিয়ে আসেন তার বক্তব্যে জানা যায় তিনি হাফেজ আব্দুর রহমানের ডান হাতের মাধ্যমে MTFE তে যোগ দেন। তাদের প্রতারনার ফাঁদ ব্যবসায়ীদের মাঝে ছড়িয়ে দেন। তাদের পাতা ফাঁদে প্রথম তিনি নেন তার ভাইকে যা এর পরে তিনি বানারীপাড়ার ব্যবসায়ী শাহিন, মানিক, জাহিদ সহ বিভিন্ন পেশার প্রায় দেড়’শ লোককে বিনিয়োগ করান। তিন বিভিন্ন সেমিনারে MTFE সম্পর্কে তিনি বলেন, এ কম্পানী আমাদের উপকার করছে।

এছাড়াও তিনি MTFE এর সফটওয়্যার সম্পর্কে বিনিয়োগকারীদের সকল ধারনা সেমিনারে উপস্থাপন করেন। উপস্থিত বিনিয়োগকারীদের এক প্রশ্নে MTFE কবে চলে যাবে প্রশ্ন করলে তিনি বলেন MTFE যাবেনা এটা থাকবে। অন্য এক সেমিনারে তিনি বলেন MTFE টাকা চুরি করেনা এটা অন্য কেউ করছে। অর্থাৎ তিনি এখনও MTFE পক্ষে সাফাই গাইছে। এমনকি তার সেমিনারের ব্যানারে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহারকরে প্রতারনা করেছেন।

এদিকে খোঁজ নিয়ে জানা যায় প্রশান্তের প্রতারণায় মধ্যবিত্ত ব্যবসায়ীরা বিনিয়োগ করে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। এছাড়াও প্রশান্তের ভয়ে ও লজ্জায় তারা মুখ খুলছে না।

খোজঁ নিয়ে আরও জানা যায় প্রশান্ত মাঝে মাঝে ভারতে যায় সেখানে তিনি টাকা পাচার করছেন কিনা সেটা খতিয়ে দেখার দাবি সর্ব মহলের।

এসব অভিযোগের বিষয়ে আপ কামিং সিইও প্রশান্ত সকল অভিযোগ অস্বীকার করেন।

সচেতন মহলের এখন একটাই দাবী এহেন প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক পরবর্তীতে মানুষ যেন আর প্রতারনার শিকার না হয়। এছাড়াও তিনি যেন পালাতে না পারেন সে জন্য প্রশাসনের দৃস্টি আকর্ষণের দাবি করেন।#