ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৮:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ঝালকাঠির রাজাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 6, 2023 - 11:31 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 106 বার

কঞ্জন কান্তি চক্রবর্তী,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে ৷

বুধবার সকালে জেলার রাজাপুর উপজেলার জেলখানা এলাকার কবিরাজবাড়ি মন্দির চত্বরে আলোচনা সভা শেষে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়৷ মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সভাস্থলে এসে শেষ হয়৷ নারায়ণ চন্দ্র দে কবিরাজবাড়ি মন্দিরের সভাপতি বাবু হিমাংশু শেখর দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান ৷
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইয়াসমিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা, এ্যাডভোকেট সঞ্জীব কুমার বিশ্বাস সহ অনেকে ৷