ঢাকা | আগস্ট ৪, ২০২৬ - ৪:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

পটুয়াখালীতে জেলা ছাত্রদল কমিটির আহ্বায়ক শামীম সদস্য সচীব জাকারিয়া

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, September 6, 2023 - 2:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 198 বার

মু,হেলাল আহম্মেদ,(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃপটুয়াখালীতে অনেক চড়াও উত্রায়ের পর দীর্ঘ পাঁচ বছর পর পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সেক্রেটারি।

গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে আহ্বায়ক করা হয় মেহেদী হাসান শামীম চৌধুরীকে ও সদস্য সচিব করা হয় মো, জাকারিয়া আহমেদসহ ২১ জনকে দায়িত্ব দিয়ে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তথ্য জমা দিতে বলা হয়েছে কেন্দ্রে।

এদিকে দীর্ঘ বছর পর ছাত্রদলের নতুন কমিটির অনুমোদন দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এই মুহুর্তে নেতাকর্মীরা মনে করছেন, কমিটি দেওয়ায় বিএনপির আগামীর রাজনৈতিক আন্দোলন আরও বেগবান হবে।

খোজ নিয়ে জানা গেছে, নতুন কমিটির খুশিতে পটুয়াখালী জেলার বিভিন্ন মোড়ে মোড়ে মিষ্টি বিতরণ করছেন ছাত্র দলের নেতা কর্মীরা।

এব্যপারে নবগঠিত কমিটির আহ্বায়ক মেহেদী হাসান শামীম বলেন, এই মূহুর্তে আমরা আনন্দ মিছিল করতে চাই না, কারন দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ। তাছাড়া দেশের গনতন্ত্র রক্ষার্থে দেশনায়ক তারেক রহমানের ডাকে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন রয়েছে। তিনি আরো বলেন, দেশনায়ক তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেই দিন আমরা আনন্দ মিছিল করবো।