ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১০:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোর পৌর যুবলীগের ৭,৮,৯ নং ওয়ার্ডের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, September 25, 2023 - 2:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 144 বার

সোহানুল হক পারভেজ রাজশাহী : রাজশাহীর তানোর উপজেলার তানোর পৌরসভার ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল সাড়ে ৪টার দিকে আকচা উচ্চ বিদ্যালয় মাঠে ৭,৮,,৯ নং ওয়ার্ডের এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

তানোর পৌর যুবলীগের সভাপতি রোকনুজ্জামান জনির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলফাজ শাহ্ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর যুবলীগের সভাপতি ও তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তানোর যুবলীগের সাধারন সম্পাদক জুবায়ের ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তানোর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিল্লুর রহমান, তানোে পৌর আওযামী লীগের সভাপতি আসলাম উদ্দিন মাষ্টার প্রমুখ।
ত্রিবার্ষিক ওয়ার্ড কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাসুদ রানা , সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ,৮ নং ওয়ার্ডের সভাপতি মাইনুল ইসলাম সাধারন সম্পাদক নাজমুল হোসেন, ৯নং ওয়ার্ডের সভাপতি সভাপতি পরিমল দাস সাধারন সম্পাদক আবুল বাসারকে নির্বাচিত করা হয়।