ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, September 26, 2023 - 1:23 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 185 বার

রাঙ্গুনিয়া:রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জসিম উদ্দিন তালুকদার।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুন অর রশীদ। শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য মীর গোলাম মোস্তাফা বাবুল, খোরশেদ আলম, ফজলুল কাদের, মহিলা অভিভাবক সদস্য ফুলমালা, চিকিৎসক মো. শাহ আলম, মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার, মো. জামাল উদ্দিন, জসিম উদ্দিন তালুকদার, ব্যাংকার এস এম ইদ্রিস, ইঞ্জিনিয়ার শাহ আলম প্রমুখ।

শেষে এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্ত ৮ জন সহ মোট ২২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ছবির ক্যাপশন: উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন ইউএনও আতাউল গনি ওসমানী।