ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 2, 2023 - 10:40 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 65 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এই প্রতিপাদ্যে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা সোমবার (২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি জিগারুল ইসলাম জিগার। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. কামাল হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম জুয়েল দাশ, রাঙ্গুনিয়া-রাউজান রাবার বাগানের ব্যবস্থাপক রাজীব রতন রায় প্রমুখ।