ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

খানসামায় দুই ইয়াবা ব্যবসায়ী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, October 9, 2023 - 9:46 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 77 বার

মো.লায়ন ইসলাম, খানসামা (দিনাজপুর)প্রতিনিধি :  দিনাজপুরের খানসামা উপজেলায় দুই ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে খানসামা থানা পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল।

৮ অক্টোবর খানসামার ঘাট পাড় এর পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে ওসি চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে এসআই তছির সহ সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে তাদের মোটরসাইকেলটি দাড় করে তাদের জিজ্ঞেসা বাদ করার পর তাদের কাজ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতে নাতে আটক করা হয়।

 

দুই গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীরা হলেন, দিনাজপুর সদর উপজেলার বনতরা গ্রামের বাসিন্দা মোখলেছ রহমান এর ছেলে ফারুক (৩০),খানসামা পানুয়া পাড়া গ্রামের বাসিন্দা বেলাল হোসেন এর ছেলে আবু সাঈদ (২৫)।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) চিত্তরঞ্জন রায় জানান, মাদক ব্যবসায়ীদের আটকের পর তাদের মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।