ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৯:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধর্মপাশায় বিধি বহির্ভূতভাবে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ দেয়ার হিরিক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, October 14, 2023 - 3:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 252 বার

ফারুক আহমেদ,ধর্মপাশা:সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সচিব ও উদ্যোক্তার বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে বহিরাগতদের জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার (১২অক্টোবর) সন্ধ্যা অনুমান ৬ টার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাসরিন সুলতানা দীপা ইউপি সচিব রুহুল আমিন রুবেল (৫০) ও উদ্যোক্তা আকবর হোসেন (৪৩) নামের দুজনকে ধর্মপাশা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। ইউপি সচিব রুহুল আমিন রুবেল এর বাড়ি মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাড়ারকোনা গ্রামে ও উদ্যোক্তা আকবর হোসেনের বাড়ি জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের সংবাদপুর গ্রামে।

জানা যায়, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউ‌নিয়‌ন প‌রিষদের ইউপি স‌চিব রুহুল আ‌মিন রুবেল ও উদ্যোক্তা আকবর হোসে‌ন দুজনেই চেয়ারম‌্যানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব‌্যবহার করে স্থানীয়দের জন্ম নিবন্ধন সনদ তৈ‌রির কাজ করতো। গত দুই মাসেরও বে‌শি সময় ধরে তারা দুজন বিভিন্ন জনের সাথে যোগাযোগ করে বিধি বহির্ভূতভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে বহিরাগতদের জন্মনিবন্ধন সনদ দিয়ে আসছে।

এ বিষয়‌টি নোয়াখালী জেলার ল‌ক্ষ্মিপুরের রায়পুর উপজেলার দ‌ক্ষিণ আবা‌বিল ইউ‌নিয়‌ন প‌‌রিষদ চেয়ারম‌্যান নূরে আলম জিকুর কাছ থেকে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসরিন সুলতানা দীপা জানতে পেরে খোঁজ নিয়ে দেখেন তার ইউনিয়ন পরিষদ থেকে চলতি বছরের গত ১ আগস্ট থেকে ১০ অক্টোবর পর্যন্ত দুজনে মিলে ব‌হিরাগত ১৭টি জন্মনিবন্ধন সনদ দেওয়া হয়েছে। পরে গত বৃহস্পতিবার (১২অক্টোবর) সন্ধ্যা অনুমান ৬ টার দিকে ওই ইউনিয়ন পরিষদের চেয়াম্যান নাসরিন সুলতানা দীপা ইউপি সচিব রুহুল আমিন রুবেল (৫০) ও উদ্যোক্তা আকবর হোসেন (৪৩) নামের ওই দুইজনকে ধর্মপাশা থানা পুলিশের কাছে সোপর্দ করেন। পরে গত বৃহস্প‌তিবার রাত সাড়ে আটটার দিকে ইউ‌‌নিয়ন প‌রিষদ চেয়ারম‌্যান নাস‌রিন সুলতানা দিপা তাদের বিরুদ্ধে ধর্মপাশা থানায় লি‌খিত অ‌ভিযোগ করেন। এ ব‌্যাপারে স‌চিব ও উদ্যোক্তাকে জিজ্ঞাসাবাদ ক‌রলে তারা অপরাধ স্বীকার করে।

ইউ‌‌‌পি চেয়ারম‌্যান নাস‌রিন সুলতানা দীপা বলেন, স‌চিব এবং উদ্যোক্তা তাদের অপরাধ স্বীকার করেছে। আমি গতকাল দুজনের বিরুদ্ধেই লিখিত অভিযোগ করেছি। তবে আইনি জটিলতার কারণে আজ (১৩অক্টোবর) শুক্রবার সন্ধ্যায় উদ্যোক্তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। স‌চিবের বিরুদ্ধে প্রশাস‌নিক ব‌্যবস্থা গ্রহণ করা হবে।

ধর্মপাশা থানার ও‌সি মোহাম্মদ ‌মিজানুর রহমান বলেন, উদ্যোক্তার বিরুদ্ধে মামলা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। সচিবের বিষয়ে বিরুদ্ধে লিখিত অভিযোগ করা