ঢাকা | মার্চ ১০, ২০২৬ - ৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

যুবদল কমলগঞ্জ সদর ইউনিয়নের পরিচিতি মতবিনিময় সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, October 15, 2023 - 10:24 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 595 বার

রাজন আবেদীন রাজু, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নে হাজারো নেতা কর্মীর উপস্হিতে জাতীয়তাবাদী যুবদল কমলগঞ্জ সদর ইউনিয়নের পরিচিতি মতবিনিময় সভা ও ৭টি ওয়ার্ড কমিটি প্রদান করা হয়॥

প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক যুব সমাজের আইডল গোলাম রব্বানী তৈমুর।

সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সৈয়দ তারেক আহমদের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন আহ্বায়ক মোঃ আব্দুস সোবহান এর সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসাবে বক্ত্যব রাখেন জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি,বিশেষ অতিথির বক্ত্যব রাখেন উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ কয়েছ আহমদ, গোলাম রাব্বী, জিয়া উদ্দিন চৌধুরী, আদমপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান জুয়েল, পতনঊষা ইউনিয় যুবদলের সদস্য সচিব মোঃ সিপার আহমেদ প্রমূখ।

এসময় পৌর যুবদলের সিঃ যুগ্ন আহবায়ক সৈয়দ রুমন আলী, যুগ্ন আহবায়ক আব্দুর রহমান রুবেল, সদর ইউনিয়নের সদস্য সচিব মাহমুদূল, ইউনুস খান, মাধবপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ কাশেম আলী, শমসেরনগর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুক্তার হোসেন সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা থেকে প্রধান অতিথি গোলাম রব্বানী তৈমুর ভাই দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি,বর্তমান সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় তত্তাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবী জানান।