ঢাকা | মে ৩, ২০২৬ - ৬:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

আর রাহমান এডুকেশন ট্রাস্টের প্রধান পরিচালকের সাথে ভাটেরা জেনারেল হাসপাতালের প্রধানের সাক্ষাৎ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, October 24, 2023 - 5:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 99 বার

বিশ্বনাথ প্রতিনিধি : সোমবার দুপুরে লুটন ডাউনসটেবল বসবাস রত আর রাহমান এডুকেশন ট্রাস্ট এর প্রধান পরিচালক জনাব ইমাম নূরুর রহমান এর বাসায় কানাডা হতে আগত বাংলাদেশের মৌলভী বাজার জেলার কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়ন এ নির্মানাধীন চেরিটি হাসপাতাল ভাটেরা জেনারেল হাসপাতাল এর প্রধান পরিচালক জনাব ডাক্তার সায়েফ আহমদ এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উক্ত হাসপাতাল এর কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরলে জনাব নূরুর রহমান উক্ত হাসপাতালে রোগীদের জন্য দশ টি রোগীর বেড প্রদান করার প্রতিশ্রুতির কথা ঘোষনা করেন।

সাথে জনাব ফারুক আহমেদ পারভেজ ও একটি বেড প্রদান করার প্রতিশ্রুতির কথা জানান। দুপুরের খাবার আয়োজন করেন জনাব নূরুর রহমান। উক্ত আয়োজনে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলাম লুটন শাখার সেক্রেটারী জনাব আব্দুল করিম জলিল।

জনাব আনোয়ার হোসেন, আলাউদ্দিন আল আজাদ, ফয়েজ আহমেদ, মোহাম্মদ সোলাইমান হোসাইনসহ আরও অনেক।
ইমাম নূরুর রহমান উক্ত হাসপাতাল এর উত্তর উত্তর উন্নতি কামনা করেন।