ঢাকা | মার্চ ১৩, ২০২৬ - ৫:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবরোধ কর্মসূচি,ফুলবাড়ীতে বিএনপির তিন নেতা আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, November 1, 2023 - 11:48 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 92 বার

মেহেদী হাসান, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি ঘোষিত অবরোধ কর্মসূচী পালনের সময় মিছিল থেকে মেরাজ আহমেদ আকাশ(৫০) ও আবু দাউদ(৫৫) ও আরাফাত হোসেন নামে তিন বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
আটক মেরাজ আহমেদ আকাশ উপজেলার শিবনগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া বিজিবি ক্যাম্প এলাকার মৃত আবুল হোসেন এর ছেলে,তিনি শিবনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক। আবু দাউদ একই ইউনিয়নের নুরপুর গ্রামের মোঃ সাদেক সরকারের ছেলে,তিনি শিবনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য। এবং আরাফাত হেসেন যুবদল নেতা বলে জানাগেছে।

বুধবার বেলা ১২টায় অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে পৌর শহরের বাসস্টান এলাকা থেকে তাদের আটক করা হয়।
উপজেলা বিএনপি,ছাত্রদল,যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে একটি মিছিল বের করলে বাসষ্ট্যান্ড এলাকায় পুলিশের বাঁধায় ছত্রবঙ্গ হয়ে যায়। এসময় মিছিলকারীদের মধ্যে তিন জনকে আটক করে পুলিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, লাঠিশোটা হাতে নাশকতা প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়েছে।

শহরের প্রতিটি মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ ময়াতয়ন সহ টহল জোরদার করা হয়েছে।
তিনি বলেন,নাশকতা কারিদের বিরুদ্ধে পুলিশ সর্বক্ষনিক সজাগ রয়েছে। যদি কেউ নাশকতা করার চেষ্টা করে তবে তাদেরকে কঠোর ভাবে দমন করা হবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।