টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ প্রার্থী
স্টাফ রিপোর্টারঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭(মির্জাপুর) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ১০ জন প্রার্থী। বৃহস্পতিবার এ তথ্যটি নিশ্চিত করেছেন
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিন।
মনোনয়নপত্র দাখিল যাঁরা করেছেন তারা হলেন, টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান আহমেদ শুভ (নৌকা), উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু (স্বতন্ত্র), টাঙ্গাইল জেলা আ.লীগের সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই সানি (স্বতন্ত্র), মহেড়া পেপার মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন (স্বতন্ত্র),জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম
জহির(লাঙ্গল),টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম নওজব চৌধুরী পাওয়ার (হাতুড়ি),টাঙ্গাইল জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)সাধারণ সম্পাদক মো.মনজুর রহমান মজনু (মশাল), উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক আরমান হোসেন তালুকদার তাপস (গামছা),বাংলাদেশ কংগ্রেস পার্টির সদস্য রুপা রায় চৌধুরী (ডাব),জাকের পার্টির মোক্তার হোসেন(গোলাপ ফুল)।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর।নির্বাচনী প্রচার-প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।
উল্লেখ্য,এই আসনটি একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত।মোট ভোটার ৩ লক্ষ ৫৮ হাজার ৪৩২।এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৮০ হাজার ২০৭ ও মহিলা ভোটার ১ লক্ষ ৭৮ হাজার ২১৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ৬ জন।








