ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১২:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ছফিনা-নূর শব্দকথা সাহিত্য পুরস্কার পেলেন যাঁরা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, December 1, 2023 - 5:07 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 266 বার
স্টাফ রিপোর্টার: শব্দকথা প্রকাশনের আয়োজনে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিশেষ অবদানের জন্য নগদ অর্থসহ ছফিনা-নূর শব্দকথা সাহিত্য পুরস্কার-২০২৩’ প্রদান করা হয়।

কবিতায় পুরস্কৃত হয়েছেন কবি নেহাল হাফিজ, কথাসাহিত্যে আয়েশা আহমেদ, প্রবন্ধে একে আজাদ খান, শিশুসাহিত্যে অধ্যাপক হামিদা আনজুমান ও প্রফেসর জাহান আরা খাতুন।

এবিষয়ে শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, “বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় যাঁরা তৃনমূলে কাজ করে যাচ্ছেন, তাদেরকে খুঁজে বের করতেই আমাদের এই আয়োজন। ছফিনা-নূর ফাউন্ডেশন এই কাজে আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা অনুপ্রেরণা পেয়েছি। সাহিত্য প্রেমীদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা থাকলে আমরা এই আয়োজনটি নিয়মিত করে যেতে পারবো।পুরস্কার প্রাপ্তদের নগদ অর্থসহ ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।”