বাঘায় ব্র্যাকের আয়োজনে বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন
সাজ্জাদ মাহমুদ সুইট, রাজশাহী:মেয়ে আমার অহংকার, ১৮ ‘র আগে বিয়ে নয়, এই আমার অঙ্গীকার – এই মূল চেতনাকে ধারন করে রাজশাহীর বাঘা উপজেলায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির উদ্যোগে ১৩ থেকে ১৭ বছর বয়সী ২৫ জন কিশোরী নিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে জীবন দক্ষতা উন্নয়ন সেশন, কুইজ ও পুরুস্কার বিতারন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
১১ ই ডিসেম্বর (সোমবার), সকাল সাড়ে দশ টায় বাঘা পৌরসভার পাকুরিয়া গ্রামে অফিসার সেলপ মোঃ মোমিনুল ইসলামের পরিচালনায় উক্ত সেশন উপস্থিতি ছিলেন ব্র্যাকের সেলপ কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মোসাঃ সুফিয়া বেগম।
সেশনে কিশোরীদের শিক্ষনীয় দলীয় গেমস উপস্থাপন, বাল্যবিয়ে সহ জীবনের কঠিন পরিস্থিতি মোকাবিলার ধাপ সমুহ উপস্থাপন, দলগত অনুশীলন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তিগত ডিজিটাল শিক্ষার গুরুত্ব, বিভিন্ন ডিভাইস ও এপসের ব্যবহার বিধি, নীতিমালা, বর্জনীয় ও করনীয় বিষয় গুলো এবং সাইবার ক্রাইম সংক্রান্ত সমস্যা ও সমাধানে করনীয় শীর্ষক ভিডিও প্রর্দশন । কিশোরীরদের ভবিষ্যত জীবনের লক্ষ নির্ধারন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শ মূলক আলোচনা করেন আলোচনা করেন জোনাল ম্যানেজার সেলপ রাজশাহী। পরিশেষে বাল্যবিয়ে প্রতিরোধে সেশন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন সেলপ কর্মসূচির রাজশাহী বিভাগীয় জোনাল ম্যানেজার মোসাঃ সুফিয়া বেগম।
উল্লেখ্য বাঘা উপজেলার পাকুড়িয়া, কলিগ্রাম, বাজুবাঘা নতুন পারা, বাজিতপুর, বেলগাছী ঢাকা চন্দ্রগাতী, মনিগ্রাম, ভানুকর – হেলালপুর ও মহদীপুর মোট ৮ টি গ্রামের ২০০ জন স্বপসারথি দলের কিশোরী সদস্য নিয়ে পাইলটিং ভাবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।








