তাহিরপুরে মন্দিয়াতা হাটখলা বাজারে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ৯নং ওয়ার্ড মন্দিয়াতা হাটখলা বাজারে নৌকার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার দুপুরে হাটখলা বাজার মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার আওয়ামীলীগের এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সুনামগঞ্জ ১- আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের(সাবেক)সভাপতি,ছোবান আখন্জি,পেন্সিপাল আলী মর্তুজা,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক,খোকন,তারা মিয়া,আওয়ামীলীগ নেতা,আবুল খায়ের,শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম,৯ নং ওয়ার্ড ২বারের সফল জনপ্রিয় ইউপি সদস্য মো: সাজিনুর তালুকদার,মনির মিয়া,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইমানুর মিয়া,ও স্হানীয় নেতৃবৃন্দ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের(মনোনীত)প্রার্থী নৌকার মাঝি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার।
মন্দিয়াতা হাটখলা বাজার সভায় বক্তব্যে বলেন,ভোট দিয়ে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করার জন্য মানুষ ৭ই জানুয়ারীর অপেক্ষায় অপেক্ষমান।কারণ নৌকার বিজয়েই সাধিত হয় মানুষের কাঙ্খিত উন্নয়ন।আর বার বার নৌকার বিজয়েই বাংলাদেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে।
উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে ৭ই জানুয়ারীর নির্বাচনে আপনাদের ভোটে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।তিনি শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মন্দিয়াতা হাটখলা বাজারে নৌকা প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত বৈঠক ও পথসভাগুলোতে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
এসময় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ২বারের জনপ্রিয় ইউপি সদস্য সাজিনুর তালুকদার,বক্তব্যে বলেন,আসছে ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।আপনাদের অনুরোধ করে বলছি,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সুনামগঞ্জ ১- আসনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী এডভোকেট রনজিত সরকার কে ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করুন।৭তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দিন।








