ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৪:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহী সদর আসনে কাচি প্রতীক নিয়ে আওয়ামী লীগের জয়

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 7, 2024 - 4:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 73 বার

জিয়াউল কবীর:রাজশাহীর সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা ২৩৭১৮ ভোট কম পেয়ে পরাজিত হয়েছেন।

আজ রোববার সকাল আটটা থেকে ভোট শুরু হয়। বিকেল চারটায় শেষ হয়। বেসরকারি সুত্রে প্রাপ্ত ফলাফলে জানা যায় রাজশাহীর-২ আসনে (সদর) ১১২টি কেন্দ্রের মধ্যে সব কেন্দ্রেরই ফলাফল পাওয়া গেছে।

এতে নৌকা প্রতীক নিয়ে ৩১৪২৩ ভোট পেয়ে ফজলে হোসেন বাদশা ২য় স্থান অধিকার করেছেন। কাচি প্রতীক নিয়ে ৫৫১৪১ভোট পেয়ে
শফিকুর রহমান বাদশা ১ম স্থান অধিকার
করেছেন।

ফলাফল বিশ্লেষনে দেখা যাচ্ছে নৌকার প্রার্থী ফজলে হোসেন বাদশাকে এবার বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করলেন আওয়ামী লীগ দলেরই নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।