ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৫:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কলার ছড়ির বরে নৌকার ভরাডুবি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, January 7, 2024 - 5:25 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 85 বার

ফয়সাল আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর প্রতিনিধি:নৌকা ডুবল বিএনপির বহিষ্কৃত নেতার কাছে বিএনপির বহিষ্কৃত নেতা একরামুজ্জামান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রামকে হারিয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন (কলার ছড়ি)। রোববার (৭ জানুয়ারি) রাতে বিভিন্ন কেন্দ্রের ভোট গনণা শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।

নাসিরনিগর ১ আসনের ৭৯টি কেন্দ্রের ফলাফলে দেখা যায় যে, কলার ছড়ি প্রতীকে একরামুজ্জামান ৮৯ হাজার ৭৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান সংসদ সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৬৩৩ ভোট,
একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তিনি ।

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে বহিষ্কার করে বিএনপি। নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগ, বিএনপির বর্তমান ও সাবেক নেতা-কর্মীরা একরামুজ্জামানকে সমর্থন দেন। এই আসনে জাতীয় পার্টির লাঙ্গলের প্রতীকের প্রার্থী শাহনুল করিম এবং আওয়ামী লীগের দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত ৬ নেতাও তাকে সমর্থন দেন। তারা প্রকাশ্যে একরামুজ্জামানের পক্ষে মাঠে কাজ করেছেন ।যার ফলে বিপুল ভোটে জয় লাভ করেছেন।