তানোরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান :বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এ শ্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ (৪৫ তম বিজ্ঞান মেলা), ৮তম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮তম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা বিষয়ক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও নির্বাহী কর্মকর্তা ইউএনও বিল্লাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা টিএইচও ডাক্তার বার্নাবাস হাসদাক, কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।#সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান ২৪ জানুয়ারি ২০২৪ ফোন: ০১৭৬১-৮৯৯১১৯








