ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্নামেন্ট উদ্বোধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, February 17, 2024 - 2:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 98 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী) দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর আয়োজনে শেখ রাসেল স্মৃতি ফুটবল লীগ টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করেন দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর সভাপতি মুশফিকুর রহমান বাবুল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,উপজেলা ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর সাধারণ সম্পাদক মঞ্জুরায় চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সহ-

সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আব্দুল কুদ্দুস, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান।
খেলা পরিচালনা করেন উত্তরবঙ্গের কিংবদন্তি খেলোয়াড় শহিদুজ্জামান বাবু।অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ক্রীড়া একাডেমীর পরিচালক ও ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভ।

আট টিমের এ উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন সাহ্গার ট্রেডার্স ও চম্পা জুয়েলার্স। খেলায় ২-০ গোলে চম্পা জুয়েলার্স বিজয় অর্জন করেন।