ঢাকা | মে ৪, ২০২৬ - ৫:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ধামইরহাটে ট্যাপান্টাডল ট্যাবলেটসহ এক জন গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, February 26, 2024 - 3:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার
মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা থেকে ট্যাপান্টাডলসহ ০১ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টায় এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার হরিতকিডাঙ্গা এলাকা থেকে ২০পিচ ট্যাপান্টাডলসহ মাদক কারবারী মো. রাহেনুর রহমান (৪৪), পিতা-মো. ময়েন উদ্দিন, গ্ৰাম-পিরলডাঙ্গা, উপজেলা-ধামইরহাট, জেলা-নওগাঁ কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী রাহেনুর একজন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
গ্রেফতারকৃতকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।