ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

কেরানীগঞ্জ ও সাভারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, February 27, 2024 - 3:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

কেরানীগঞ্জ প্রতিনিধি:কেরানীগঞ্জের ঘাটারচর ও সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকায় একাধিক আবাসন প্রকল্প ও অননুমোদিত ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ । মঙ্গলবার দিনব্যাপী উচ্ছেদ অভিযানে নেতৃত্বদেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।

অভিযানে শতরুপা আবাসন প্রকল্পের অফিসসহ একাধিক সীমানা প্রাচীর ভেঙে দেওয়া হয়। এছাড়া দুটি অননুমোদিত ভবন মালিককে ৩ লাখ টাকা জড়িমানা করা হয়।রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, এই অভিযান অব্যহত থাকবে।