ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রফিকুল ইসলামের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, March 2, 2024 - 3:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 56 বার

রাঙ্গুনিয়া প্রতিবেদক:চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার (৮০) মৃত্যুবরন করেছেন। শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে ভারতের চেন্নাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন৷ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন যাবত বিভিন্ন দুরারোগ্য রোগে ভূগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি লালানগর আশরাফ আলী মাস্টার বাড়ির মৃত দলিলুর রহমানের পুত্র।