ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ৬:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অবৈধ ভারতীয় নেশা জাতীয় পাতা বিড়ির ব্যবসা, যেন দেখার কেউ নেই

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, March 18, 2024 - 1:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 61 বার

মুরাদ মিয়া, সুনামগঞ্জ : রমজান মাসেও থামছে না তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামের আমিরুল ইসলাম এর ছেলে,আকতার হোসেন(২৬)।ও তরং গ্রামের এনামুল এর ছেলে আনোয়ার তালুকদার(৩০)।
প্রশাসনের নাকের ডগার উপর দিয়ে বিনা বাধায় শ্রীপুর বাজারে রমজান মাসেও অপেনভাবে চালিয়ে যাচ্ছে এই দুই কারবারির ভারতীয় নাসির উদ্দীন নেশা জাতীয় পাতার বিড়ি ব্যবসা,যেন দেখার কেউ নেই।

তাদের কুটির জোর কোথায়,কে দিচ্ছে তাদের শেলডার এদের কার্যক্রমে অতিষ্ট এলাকাবাসী,প্রায় বছর খানিক ধরে চালিয়ে যাচ্ছে মাদকসহ ভারতীয় অবৈধ নেশা জাতীয়,পাতার বিড়ি রমরমা কারবার।কাউকে তোয়াক্কা না করে প্রশাসনকে ম্যানেজ করেই নাকি প্রকার্শে চালিয়ে যাচ্ছে তাদের ভারতীয় অবৈধ পথে আসা,নেশা জাতীয় পাতা বিড়ির কারবার।
নেশা জাতীয় পাতা বিড়ি ক্রয়কারী শ্রীপুর বাজারে আসা অনেকর সাথে কথা বলে জানাযায় তারা বলেন,নেশা জাতীয় ভারতীয় অবৈধ পথে আসা পাতার বিড়ি খেলে নাকী শরীর জুড়ে মাতাল মাতাল ভাব আসে সহজেই।এজন্য তারা নেশা জাতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি ক্রয় করে খান।এবং প্রতি প্যাকেট নেশা জাতীয় পাতা বিড়ি আকতার-আনোয়ার দোকান থেকে বিভিন্ন গ্রাম থেকে বাজারে আসা ক্রেতারা কিনছেন,৬০থেকে ৭০ টাকা করে।প্রতিদিন দোকান ২টিতে নেশা জাতীয় পাতা বিড়ি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ হাজার টাকার।
এখন জনমনে এমনটাই প্রশ্ন উঠেছে,শ্রীপুর উত্তর ইউনিয়নে অতি সংনিকটে(বালিয়াঘাটা)বিজিবির ক্যাম্প ও(ট্যাকেরঘাট)পুলিশ ফাঁড়ি থাকা সত্বেও কিভাবে পবিত্র মাহে রমজান মাসে খোলামেলা ভাবে ও দেদারসে ব্যবসা করে যাচ্ছেন,আকতার-আনোয়ার।

রমজান মাসেও ভারতীয় নেশা জাতীয় পাতা বিড়ি খেয়ে শিশুরা আসক্ত হচ্ছে,যার কুফল দিন দিন ছড়িয়ে পড়ছে,এলাকার শিশুদের মাঝে।

এই অঞ্চলের বিরাট জনগোষ্ঠী ধুমপান জনিত স্বাস্থ্য সমস্যায় আজকাল ভুগছেন।তাহিরপুর সীমান্তের বিভিন্ন এলাকা দিয়ে ভারত থেকে এই নাসির উদ্দীন,নেশা জাতীয় পাতা বিড়ি অবৈধপথে আসার প্রতিনিয়ত খবর পাওয়া যাচ্ছে।এবং সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে প্রতিদিন কয়েক লক্ষ টাকার নেশা জাতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি চোরাচালানের মাধ্যমে আসছে দেশে।
তবে আইনশৃঙ্খলা বাহিনী মাঝে মধ্যে নেশা জাতীয় অবৈধ পথে আসা ভারতীয় নাসির উদ্দীন পাতার বিড়ি আটকের খবর শোনা গেলেও জড়িত কাউকে গ্রেফতার হতে দেখেনি।

এছাড়াও মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স থাকলেও কিছুতেই থামছে না।শ্রীপুর বাজার ব্যবসায়ী আকতার ও আনোয়ারের নাসির উদ্দীন নেশা জাতীয় পাতার বিড়িসহ মাদক ব্যবসা।

এলাকাবাসীর দাবি প্রশাসনকে নাকী ম্যানেজ করেই অবৈধ কারবার প্রকার্শে চালিয়ে যাচ্ছেন,এই দুই কারবারি।

আরও জানাযায় আকতার-আনোয়ারের নেশা জাতীয় পাতার বিড়ি ও মাদক বিক্রির কারণেই এলাকায় চুরি,ছিনতাই,ডাকাতিসহ নানান রকম অপরাধ বাড়ছে।

তরুণ-যুব সমাজ মাদক ও নেশা জাতীয় পাতার বিড়ি সাথে আজকাল জড়িয়ে পড়ছে।তাই আমরা স্হানীয় এলাকাবাসী আইনশৃঙ্খলা বাহিনীর শ্রীপুর বাজারে সুদৃষ্টি কামনা করছি।

জানাযায় ২ ফেব্রুয়ারি শ্রীপুর বাজারে মাদক জুয়ার বিরুদ্ধে স্হানীয় এলাকাবাসীর উপস্থিতিতে ব্যানারে একটি মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে।কিন্তু এপর্যন্ত পুলিশের সহযোগিতার মাধ্যমে কোন সুরাহা হয়নি দাবি স্হানীয় এলাকাবাসীর।

এবিষয়ে পাতার(বিড়ি)দুই কারবারি আকতার-আনোয়ার এর সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও রহস্য জনক কারণে তাদের ফোন রিসিভ করেনি।

এব্যাপারে তাহিরপুর থানা ভারপ্রাপ্ত ওসি শেখ মোঃ নাজিম উদ্দীন বলেন, আজকালের মধ্যে শ্রীপুর বাজারে পুলিশ পাঠিয়ে খবর নিচ্ছি।এবং নেশা জাতীয় পাতার বিড়ি বিক্রিয়কারী দুই কারবারির বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হবে।