রাঙ্গুনিয়ায় সড়ক দূর্ঘটনার অটোরিকশা চালকের মৃত্যু
রাঙ্গুনিয়া প্রতিবেদক:চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এই ঘটনায় অটোরিকশার থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ৯টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী আপন ক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ আবদুল হান্নান (৩৪)। তিনি চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার আবদুল মান্নানের ছেলে। আহতরা হলেন রাউজানের পাহাড়তলী শেখ পাড়া এলাকার তাজ উদ্দিন আহমেদ (৪০), সোস্যাল ইসলামি ব্যাংক ধামাইরহাট উপ-শাখার সোস্যাল অফিসার মোফাচ্ছের হোসেন চৌধুরী রায়হান (৩০) এবং চট্টগ্রামের অক্সিজেন এলাকার মো. মিনার (৩২)। এরমধ্যে মিনারের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক ড্রাইভারকে পাওয়া যায়নি। এই ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।








