ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ১১:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

তিন বছরের শিশু ধর্ষন মামলার চার ঘণ্টার মধ্যে আসামী আটক

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 19, 2024 - 5:03 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 67 বার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তিন বছরের কন্যা শিশু ধর্ষনের ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে

মামলা করেছেন শিশুর মা শারমিন আক্তার (৩০)। মামলা চার ঘন্টার মধ্যে ধর্ষনের অভিযুক্ত আসামী মোস্তফা (৪০) কে গ্রেফতার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।মামলার বিবরনীতে জানা যায়,গত ১৭ এপ্রিল সকাল ৮ টায় দক্ষিণ কেরানীগঞ্জ আমিনপাড়া মুহরি পট্টি এলাকায় চিটাগংওয়ালা বাড়িতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

শিশুর মা শারমিন আক্তার জানান, বুধবার সকালে আমার ভাড়া বাসার সামনে খেলা করছিল মেয়েটি।
পাশের বাসায় ভাড়াটিয়া মোস্তফা (৪০) আমার মেয়েকে ডেকে নিয়ে যায়। খাটের ভাড়া বাসায় খাটে উপর শোয়ায়ে তার পড়নের হাফপ্যান্ট খুলে তার যৌন স্থানে হাত দেয়। তার লিঙ্গ যৌনস্থানে ঘষাঘষি করে এক পর্যায়ে মেয়ে জোরে চিৎকার করে উঠে চিৎকার শুনে আমি, মেয়ের বাবা ও আশপাশের প্রতিবেশী এগিয়ে গেলে ধর্ষক মোস্তফা ঘরের দরজা খুলে পালিয়ে যায়। এ সময় মেয়ের প্যান্ট খোলা ছিল।

এ ঘটনা এলাকায় মিমাংসা করতে চেষ্টা করে ব্যর্থ হয় এলাকাবাসী।আসামী মোস্তফার গ্রামের বাড়ি বরিশাল জেলার তেতুলিয়া থানার, মেহেন্দীঞ্জ এলাকার রুস্তম আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইমরান উকিল জানান, ১৮ এপ্রিল সকালে নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষনের মামলা করেন শিশুর মা শারমিন আক্তার মামলার চার ঘন্টার মধ্যে আসামী ঘাতক মোস্তফা কে গ্রেফতার করেছি।

এ বিষয় দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশীদ জানান, তিন বছরের শিশু ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে এবং আসামীকে গ্রেফতার করা হয়েছে, আজ দুপুরে ঘাতক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।