উৎসবমুখর পরিবেশে কেক কেটে কমরেড ইসমাইল হোসেন এর জন্মদিন উদযাপন
ইউসুফ পাটোয়ারী লিংকন:গতকাল কাতার এর রাজধানী দোহায় পারস্য উপসাগর তীরে সাম্পানে উৎসবমুখর পরিবেশে কেক কেটে কমরেড ইসমাইল হোসেন এর জন্মদিন উদযাপন করা হয়েছে।
ইন্টারন্যাশনাল এভারগ্রীন সেলিব্রেশন ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও নববর্ষ এবং জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঠনের প্রতিষ্ঠাতা ও জাসদ সভাপতি কমরেড ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবাস্যী বাবু তপন মহাজন, বিশেষ অতিথি ছিলনে হাসান মাবুদ, মো: হারুন, মনসুর আলম, তৌফিক এলাহী চৌধুরী, এম নাসিরুদ্দিন চৌধুরী, মিনহাজ উদ্দিন রাজু, মো: বকতিয়ারসহ আরো অনেকে, অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রহিম পারভেজ।অনুষ্ঠানে কেককাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজ এর মধ্যে দিয়ে অনুষ্টানের সমাপ্তি হয়।








