ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৬:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

অসামাজিক কাজে লিপ্ত থাকায় আবাসিক হোটেল থেকে নারী পুরুষ গ্রেফতার (০২)

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 22, 2024 - 1:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 57 বার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন হোটেলে পুলিশ অভিযান পরিচালনা করে অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকাকালিন অবস্থায় নারী ও পুরুষসহ দুজনকে গ্রেফতার করা হয়।

ইপিজেড থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হোসাইন”র নির্দেশনায় তদন্ত ওসি মোঃ জামাল এর সহযোগিতায় এএসআই (নিঃ) মোর্শেদুল আলম সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় স্পেশাল-৫১ (নৈশ) ডিউটিতে নিয়োজিত থাকা কালীন ২২ মে ২০২৪; রাত ০০.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন বিভিন্ন হোটেলে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ শাহাদাত হোসেন (৪৫) ও রোজিনা আক্তার (৩০) দ্বয়দের অশ্লীল ও অসামাজিক কাজে লিপ্ত থাকাকালিন অবস্থায় গ্রেফতার করেন।

অভিযুক্ত আসামীদের নাম ও ঠিকানাঃ ১। মোঃ শাহাদাত হোসেন (৪৫), পিতা- মৃত লোকমান মিয়া, সাং- কাদিরপুর লোকমান মিয়ার বাড়ি, পোঃ সাহেবের হাট, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।
২। রোজিনা আক্তার (৩০), পিতা- মৃত্যু হানিফ মিয়া, সাং-কাদিরপুর লোকমান মিয়ার বাড়ি, পোঃ সাহেবের হাট, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজ্ঞ আদালতের নন এফআরআর প্রসিকিউশন প্রতিবেদন দাখিল করা হয়। আসামীদ্বয়দের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়ে।