ঢাকা | মার্চ ১২, ২০২৬ - ৭:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে  মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, May 24, 2024 - 3:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 62 বার

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃচট্টগ্রাম নগরীর সিএমপি ইপিজেড থানাধীন আলী শাহ্পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রনি দেবনাথ (২৩) এর হেফাজত হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করা হয়।

সিএমপি’র বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) কাজী হুমায়ুন রশিদ ও বন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার,মাহমুদুল হাসান এর তত্ত্বাবধানে,

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ইপিজেড থানা পুলিশের একটি আভিযানিক টিম এসআই(নিঃ)/কামাল হোসেন, এসআই (নিঃ) সাজ্জাদ হোসাইন, এএসআই (নিঃ) রিকো বড়ুয়া, এএসআই (নিঃ) মোঃ রাশেদ, এএসআই (নিঃ) শামীম আহমেদ সহ ইং ২৩/০৫/২০২৪ তারিখ ২১:৩০ ঘটিকা হতে ২৩/০৫/২০২৪ইং তারিখ ২২.১৫ ঘটিকা পর্যন্ত সময়ে গোপন সংবাদের ভিত্তিতে ইপিজেড থানাধীন আলী শাহ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রনি দেবনাথ (২৩) এর হেফাজত হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন।

উক্ত আসামীর বিরুদ্ধে ইপিজেড থানায় ০১টি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুসহ আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে র্সোপদ করা হয়েছে।